রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

ঠাকুরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার  

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানাস্থ বড়গাঁও ইউনিয়নের বড়গাঁও মধ্যপাড়া  গ্রামের আল আদিল (১৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ মার্চ) সকালে যুবকের নিজ কক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

পুলিশ, এলাকাবাসী ও পরিবারের লোকজন জানান, বড়গাঁও মধ্যপাড়া গ্রামের মাহামুদ হাসান মানিকের ছেলে আল আদিল গতকাল বুধবার রাতের খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। অনেক বেলা পর্যন্ত ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন শয়নকক্ষের দরজা খুলে দেখেন, ঘরের শরের সঙ্গে দড়ি পেঁচিয়ে তিনি ঝুলছেন। পরে ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

ভূল্লী থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম আতিকুর রহমান বলেন, আমরা ওই যুবকের নিজ ঘরের শরের সঙ্গে দড়িতে ঝুলন্ত লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু বলতে পারছি না। তবে ধারণা করছি পারিবারিক মান-অভিমানের জেরে সে আত্মহত্যা করেছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..