রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

পাইকগাছা গদাইপুর ইউনিয়নে পুরাইকাটি বিলে লোনা পানি উত্তোলন বন্ধে অভিযান

এম জালাল উদ্দীন। পাইকগাছা প্রতিনিধি। 
  • আপলোডের সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ এমপি আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু (খুলনা ৬) এর আহবান লোনা পানির বিরুদ্ধে সবুজ বিপ্লবের এরই ধারাবাহিকতায় পুরাইকাটীর বিলের লবন পানি উত্তোলনের পাইপ উপজেলা প্রশাসন ও পরিষদের তত্ত্বাবধানে অপসারণ করেছেন পাইকগাছা উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান শিয়াবউদ্দীন ফিরোজ বুলু ও গদাইপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া। জানাযায় বুধবার সকাল ১১টায় গদাইপুর ইউনিয়নের পুরাইকাটি বিলে একশ্রেণির অসাধু লোক পাইপ এর মাধ্যমে এলাকার মধ্যে লোনা পানি প্রবেশ করিয়ে ধান,গাছ’পালাসহ অত্র এলকার নানা ধরনের ক্ষতি সাধন করে আসছিলো, অন্যদিকে এবিষয়টি মাসিক আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে গদাইপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম সহ উপস্থিত সকলের সামনে উপস্থাপন করে দ্রুত লোনা পানি উত্তোলন বন্ধে জোর দাবী জানান, তাহারই প্রেক্ষিতে বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর নির্দেশক্রমে বেকু মেশিন দিয়ে পানি উত্তোলন এর স্থানগুলো পাইপ অপসারণ’সহ মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী রোমিত হাসান মনি,খুলনা রিপোর্টাস ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক সাংবাদিক এম জালাল উদ্দীন, আবু তাহের, বাবু, মেহেদী হাসান নান্টু,সুমন, এস আই উত্তম’সহ পুলিশ সদস্য বৃন্দরা। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর কাছে জানতে তিনি বলেন পুরাইকাটি বিলে কোনো প্রকার লোনা তুলতে দেওয়া হবে না যেহেতু সেখানে ধান চাষাবাদ হয় এবং পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নেও লোনা পানি বন্ধে অভিযান পরিচালনা করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..