মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
খোকসা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন  মোল্লা জাকির হোসেন  বকশীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর নাম ঘোষণা বিএনপির লোহাগড়ায় বিধবা ফারহানার একমাত্র সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন  খোকসায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন হোমনায় গণধর্ষণ ও ট্রিপল মার্ডারের প্রতিবাদে বিক্ষোভ, ফাঁসির দাবি লোহাগড়ায় আলোচিত গরুকান্ড নিয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন মরহুম দস্তগীর চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত। বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইলের নাগরপুরে মসজিদের জমি দখলমুক্ত করতে মানববন্ধন

রাঙামাটিতে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে।

জামিল মোস্তফা রাঙ্গামাটি প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

রাঙামাটিতে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম ইজাবুল হক রাব্বি (২৮), পিতা মোজাম্মেল হক। সে শহরের কাটাপাহাড় এলাকার বাসিন্দা ছিল বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৫ জানুয়ারি) সকালে শহরের ফরেস্ট রোডের কবরস্থানের সামনে রাব্বির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় কয়েকজন স্থানীয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য হাসপাতালে প্রেরণ করে।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন  দৈনিক সংগ্রাম প্রতিদিন কে বলেন আমরা ধারণা করছি ভোর সোয়া পাঁচটার দিকে এই ঘটনা ঘটেছে। যতটুকু জানতে পেরেছি ছেলেটা একটু বাউন্ডুলে স্বভাবের ছিল। পরিবারের সাথে খুব একটা ভালো যোগাযোগ ছিলোনা। হয়তো নেশাও করতো। মাদক সংশ্লিষ্ট কোন কারণে এই হত্যাকান্ড হয়ে থাকতে পারে বলে ধারণা করছি আমরা।
হত্যাকান্ডের ঘটনায় পরিবার থেকে মামলা করা হবে বলে জানা গেছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..