শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
রংপুরে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড ভোলায় স্থানীয় কৃষকের পণ্য নিয়ে কৃষক বাজারের আয়োজন বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ অফিসে অনিয়মের অভিযোগ, টাকা নেওয়ার ঘটনায় বিতর্ক গোয়ালন্দ ঘাট থানায় নতুন ওসি শফিকুল ইসলাম গোয়ালন্দে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী, পুরস্কার বিতরণ নরসিংদীতে মার্চ ২০২৬ মাসের শ্রেষ্ঠ ডিআইও নির্বাচিত এসআই মোঃ ইমাম হোসেন সোনাইমুড়ীতে পেশাজীবীদের তেলসংগ্রহে ভোগান্তি, লাইনে টিনেজারদের ভিড় বেশি ঢামেকে ঢাবি শিক্ষার্থী-চিকিৎসক সংঘর্ষ, জরুরি বিভাগ বন্ধ লোহাগড়ায় ৭ মাস পর কবর থেকে লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড় আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে “সহায়ক অগ্রগতি উন্নয়ন” পরীক্ষা অনুষ্ঠিত

রাঙামাটি কাপ্তাই হ্রদ থেকে গিয়াস উদ্দিন (৪৫), নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার

জামিল মোস্তফা রাঙ্গামাটি প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩

রাঙামাটি কাপ্তাই হ্রদ থেকে গিয়াস উদ্দিন (৪৫), নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার। তিনি শহরের আব্দুল আলী একাডেমি উচ্চ বিদ্যালয় সংলগ্ন নদীর পাড় এলাকার বাসিন্দা এবং পেশায় দিনমজুর ছিলেন বলে জানা গেছে। রবিবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ৮ টার দিকে শহরের রিজার্ভ বাজারস্থ মহসীন কলোনির পেছনের কাপ্তাই হ্রদ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে মহসীন কলোনি এলাকার বাসিন্দারা তাদের বাসার পেছনের হ্রদের পানিতে একটি লাশ ভাসতে দেখে। পরে তাঁরা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। লাশ উদ্ধার হওয়ার আগেই মুখে মুখে খবর ছড়িয়ে পড়লে নিহতের আত্মীয় স্বজনরা হ্রদের পাড়ে ভিড় করেন এবং লাশ উদ্ধার শেষে পরিবারের সদস্য এবং স্থানীয়রা লাশ শনাক্ত করেন।

নিহতের শ্যালক বলেন, গত কয়েকদিন ধরে আমার বোন জামাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই আমরা থানায় জিডিও করেছিলাম। আজ সকালে লেকে লাশ ভাসার খবর পেয়ে আমরা ছুটে আসি এবং নিশ্চিত হই যে এটা গিয়াসের লাশ।

রাঙামাটি পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হেলাল উদ্দিন বলেন, সকালে কয়েকজন আমাকে খবর দেয় যে মহসীন কলোনির পেছনে একটা লাশ ভাসতে দেখা যাচ্ছে। আমি তৎক্ষনাৎ পুলিশে খবর দিই। পুলিশ আসার পর আমরা সকলে মিলে লাশ উদ্ধার করি। নিহতের নাম গিয়াস উদ্দিন বলে জানতে পেরেছি এবং সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..