রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

আলফাডাঙ্গায় মৎস্যজীবী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা

শাকিল আহমেদ আলফাডাঙ্গা ফরিদপুর :
  • আপলোডের সময় : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩

ফরিদপুরের আলফাডাঙ্গায় মৎস্যজীবী লীগের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (১৯ ফেব্রুয়ারী) রাতে জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক আব্দুস সোবহান, যুগ্ম আহবায়ক মো. আছাদুজ্জামান পরশ, মো. মহিদুল ইসলাম ও উত্তম কুমার মালোর যৌথ স্বাক্ষরিত গণমাধ্যমে এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এ কমিটি ঘোষণা করেন।

কমিটিতে আগামী ৯০ দিনের জন্য কাজী রবিউল ইসলামকে আহ্বায়ক, মো. ইরান মোল্যা, লিটন বিশ্বাস ও মো. ইমরান মোল্যাকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। এছাড়াও কমিটিতে ২৭ জনকে সদস্য করা হয়েছে।

এবিষয়ে ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক আব্দুস সোবহান জানান, ‘আলফাডাঙ্গা উপজেলায় মৎস্যজীবী লীগের কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন নেতৃত্বরা জেলার মধ্যে একটি শক্তিশালী ও আদর্শ ইউনিট হিসেবে আলফাডাঙ্গা উপজেলা মৎস্যজীবী লীগকে গড়ে তুলবে বলে আশাবাদী।’

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..