রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র

কুমারখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওষুধ ব্যবসায়ী খুন

কুষ্টিয়া জেলা প্রতিনিধি: জাহাঙ্গীর আলম রানা 
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
কুষ্টিয়ার কুমারখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওষুধ ব্যবসায়ী নিহত ও তার চাচা গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত হয়েছেন চর জগন্নাথপুর গ্রামের মৃত ভাদু বিশ্বাসের ছেলে আব্দুর রাজ্জাক (৪০)। এবং তার চাচা সাবেক ইউপি সদস্য জাবেদ আলী গুরুতর আহত হয়েছেন। এলাকাবাসী জানান, ওষুধ ব্যবসায়ী আব্দুর রাজ্জাক এর চাচা সাবেক ইউপি সদস্যর কাছে একই এলাকার হাসেন মুন্সির ছেলে জহুরুল মুন্সি বৃহস্পতিবার সকালে পাওনা সাতশত টাকা চাইলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এসময় জহুরুল সহ তার পরিবারের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে হামলা করলে রাজ্জাক ফালা বিদ্ধ হন এবং তার চাচা জাবেদ গুরুতর আহত হন। পরবর্তীতে তাদেরকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজ্জাককে মৃত ঘোষণা করেন। এবং জাবেদ আলীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। কুমারখালী থানার অফিসার ইনচার্জ মো. মহসীন হোসাইন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজ্জাক নামের ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। ইতিমধ্যে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..