রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সুনামগঞ্জের দোয়ারাবাজারে জনকল্যাণ ট্রাষ্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ। 

মোঃ মাসুদ রানা সোহাগ  দোয়ারাবাজার( সুনামগঞ্জ) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।শরীফপুর জনকল্যাণ ট্রাস্টের সহায়তায় শীতার্ত ও গরীব অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ কালে বক্তারা একথা বলেন।
বুধবার(১৮ জানুয়ারী)  সকাল ১১ টায় উপজেলার সুরমা ইউনিয়নের শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। জনকল্যাণ ট্রাস্টের সভাপতি
মোঃ সুনুর মিয়ার সভাপতিত্বে  ও সেক্রেটারি -মনজুর আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরমা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হারুন অর রশিদ।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক  মোঃ জাকির হোসেন,হাজী মহিবুর রহমান, নিজাম উদ্দিন, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম,সাজির আলী, লিলু মিয়া, সাংবাদিক মাসুদ রানা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নবনির্বাচিত চেয়ারম্যান হারুন অর রশীদ কে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেন  জনকল্যাণ ট্রাস্টের সদস্যবৃন্দ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..