রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র

লোহাগড়ায় প্রেমে বাধা দেওয়ায় এক কলেজছাত্র আত্মহত্যা করছে।

লোহাগড়া প্রতিনিধি নড়াইলঃ
  • আপলোডের সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

নড়াইলের লোহাগড়ায়
শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

রাতুল রায়হান (১৮) ওই গ্রামের জাহিদুল ইসলামের একমাত্র ছেলে ও লোহাগড়া সরকারি আদর্শ কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়তো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাশের কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে রাতুলের প্রেমের সম্পর্ক ছিল। রাতুলের বাবা-মা বিষয়টি জানতে পেরে এতে বাধা দেন।

শনিবার দুপুরে রাতুলের প্রেমিকা তাদের বাড়িতে আসে। এ সময় রাতুলের বাবা-মা ওই মেয়ের বাবাকে ডেকে তাকে ফেরত পাঠান এবং বকাঝকা করেন। এ ঘটনায় রাতুল নিজের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে লুঙ্গি পেচিয়ে গলায় ফাঁস দেয়। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন দৈনিক সংগ্রাম প্রতিদিন কে বলেন, রাতুল নামের এক শিক্ষার্থীর মৃত্যুতে অপমৃত্যুর মামলা রজু হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..