রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
রোববার ফটিকছড়িতে আসছেন প্রধানমন্ত্রী, জোরদার করা হয়েছে প্রশাসনিক ব্যবস্থা। ​পাংশায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১৫ বছরের কিশোর গ্রেফতার খোকসায় বিএনপি নেতা নাফিজ খানের ওপর হামলা, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম কুষ্টিয়ার খোকসায় ঘরের বেড়া কেটে মেটাডোর কোম্পানির ৩ লাখ টাকার মালামাল চুরি সংসদ অধিবেশনে যোগ দিতে বাঁধা নেই সরোয়ার আলমগীরের। দেশে সব সয়াবিন তেলেই ক্ষতিকারক মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। ​খোকসায় বিদ্যালয় প্রাঙ্গণে সাপ্তাহিক পেঁয়াজের হাট: তীব্র যানজটে চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা নরসিংদীতে প্রবীণদের সহায়তায় সমঝোতা ফলোআপ সভা অনুষ্ঠিত আম্মার ও ছাত্রশিবির নেতাদের মারধরে আহত ২ শিক্ষার্থীকেই গ্রেপ্তার করল পুলিশ সরাইলে ৩ মাসের মাথায়ই বেহাল সড়ক: সংস্কারে গাফিলতি।

যথাযথ মর্যাদায় মাদারীপুর মহান বিজয় দিবস উদযাপিত।

বেলী আকন মাদারিপুর জেলা প্রতিনিধি।
  • আপলোডের সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

মাদারিপুর যথাযথ মর্যাদায় মাদারীপুরে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার ভোরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
প্রথমে মাদারিপুর জেলা প্রশাসন স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে একে একে মুক্তিযোদ্ধা কল‍্যাণ সোসাইটি, মাদারিপুর গণপূর্ত বিভাগ, মাদারিপুর বিসিক, জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

সকাল সাড়ে ৭টার দিকে মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিশাল র‌্যালির আয়োজন করে। র‌্যালিটি ডিসি অফিস এলাকা থেকে শুরু হয়ে মাদারিপুর শহরের মৌলভী আসমত আলী খান স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, মাদারীপুর জেলা পুলিশ সুপার মাসুদ আলম, জেলা সিভিল সার্জন ড. মুনির আহমদ খানসহ অন্যান্যরা। পরে স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

এসময় কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশ নেয় শিক্ষার্থীরা।

জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন–

আমাদের বিজয়ের ৫১ বছরে আমাদের অনেক প্রাপ্তি আছে। বিশেষ করে পদ্মা সেতু আমাদের দক্ষিণাঞ্চলকে আলোকিত করেছে।আগামীতেও মাদারিপুর বাসিদের এই অর্জন ধরে রাখতে হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..