রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র

শার্শার সীমান্তে স্বর্ণের বারসহ আটক

মোঃ জসীম উদ্দীন, শার্শা উপজেলা প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

যশোরের শার্শা সীমান্ত থেকে ৯ পিচ (১কেজি ৫১ গ্রাম ওজনের) স্বর্ণের বারসহ কওসার আলী (৫০) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি হিরো গ্লামার মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার গোগা সীমান্তের গাজী পাড়া এলাকার পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আটক কওসার আলী একই উপজেলা দাউদ খালী গ্রামের মৃত- আব্দুল করিমের ছেলে।

২১বিজিবির উপ-অধিনায়ক মেজর ফরিদ আহম্মেদ জানান, স্বর্ণ পাচারের গোপন খবরে, গোগা সীমান্তের গাজী পাড়া পাকা রাস্তার উপর বিজিবি’র একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে একটি মোটরসাইকেলকে গতিরোধ করে। পরে মোটরসাইকেলের তল্লাশি চালিয়ে ইঞ্জিন কাভারের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯ পিচ স্বর্ণের বার উদ্ধার সহ তাকে আটক করে। জব্দকৃত স্বর্ণের সিজার মূল্য ৭২ লক্ষ ২০ হাজার টাকা। এবং আটকের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..