রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সিইউএফএল সিবিএ এজিএম বন্ধ করে,সভাপতি পদপ্রার্থী এমরানসহ ৪ জন শ্রমিককে বদলি।

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) সভাপতি পদপ্রার্থী এমরানসহ সহ চার শ্রমিককে বদলি করেছে বিসিআইসি।বৃহস্পতিবার বিসিআইসির উপ-কর্মচারী প্রধান (প্রশাসন) মোহাম্মদ মোশতাক আহমেদ সাক্ষরিত এক চিঠিতে এই বদলির আদেশ দেয়া হয়। তবে, চিঠিতে কী কারণে তাদের বদলি করা হয়েছে তা উল্লেখ করা হয়নি।সিইউএফএলের সাধারণ শ্রমিকরা মনে করছেন, গত ২০ অক্টোবর সিইউএফএলর এমডিকে ৮ ঘন্টা অবরুদ্ধ করে রাখার ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতেই এই বদলির আদেশ দেয়া হয়েছে।
এদিকে, সিইউএফএল সিবিএ এজিএম বন্ধ রেখে উল্টো চারজনকে বদলি করায় বিক্ষোভ ও সমাবেশ করেছে সিইউএফএল শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ)। বৃহস্পতিবার সিইউএফএল আবাসিকের চত্বর থেকে একটি মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
এতে বক্তব্য রাখেন এমরান খান, আনোয়ারুল আজীম সবুজ,শেখ সেলিম, আলম মজুমদার, হারুন অর রশিদ, বজলুর রহমান ভূঁইয়া, প্রমুখ।
সূত্র জানায়, গত ২৬ অক্টোবর সিবিএর বার্ষিক সাধারণ সভা (এজিএম) থাকার সম্ভাব্য তারিখ ছিলো। কিন্তু একদিন আগেই সিবিএকে চিঠি দিয়ে এজিএম না করার জন্য স্থগিত করা হলেও পরদিনই বৃহস্পতিবার সিবিএর সভাপতি প্রার্থী এমরান খানসহ চারজনকে বদলি করা হয়।
সিইউএফএল সভাপতি প্রাথী এমরান খান বলেন, আমাদের এজিএম বন্ধ করতে বলে উল্টো আমাদের বদলি করা হলো। বিষয়টি সীমাহীন অনৈতিক। আমরা এর সুষ্ঠু সমাধান চাই।
শ্রমিকরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..