রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

এম এইচ লিপু মজুমদার ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

এম এইচ লিপু মজুমদার ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৩টায় গোলকপুর বাজারে সম্মেলন শেষে রফিকুল বারী চৌধুরী বাচ্চুকে সভাপতি ও ফরহাদ আহমেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এ ছাড়াও একজন সিনিয়র সহ-সভাপতি, একজন যুগ্ন সাধারণ সম্পাদক ও একজন সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। এর আগে সম্মেলন শুভ উদ্বোধন করেন স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল বারী চৌধুরী বাচ্চুর পরিচালনায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল করিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, সহ-সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস,যুগ্ম সাধারণ সম্পাদক চেয়ারম্যান মোকাররম হোসেন তালুকদার,
সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান,
দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম দিদার,
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোঃ ফেরদৌসুর রহমান,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু,সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা,জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী,
পাইকুরাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা,উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।আলোচনা সভা শেষে পুরাতন কমিটি বিলুপ্ত করা হয়। শিঘ্রই এ ইউনিয়নের ৬৯ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..