সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

লক্ষ্মীপুরে বড় ভাইকে খুন করায় ছোট ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

এ জে এম ইসমাইল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জের ধরে দা দিয়ে কুপিয়ে বড় ভাই আবদুল হান্নানকে হত্যার ঘটনায় ছোট ভাই আবদুল মান্নানের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা ও অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জের ধরে মান্নান তার বড়ভাইকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। মামালার বাদি তার বাবা আবুল কালাম। আদালতে মান্নানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এতে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত মান্নান সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের চরপার্বতীনগর গ্রামের আবুল কালামের ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি রাতে পারিবারিক কলহের জের ধরে হান্নান তার ছোট ভাই মান্নানকে গালমন্দ করে। এতে মান্না ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে হান্নান ও মান্নান ঝগড়ায় লিপ্ত হয়। পরে ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে মান্নান তার ঘাড়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই হান্নান মারা যান। খবর পেয়ে তার বাবা আবুল কালাম বাড়িতে এসে মান্নানকে ঘরে আটকে রাখে। পরদিন বাবার দায়ের করা মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সৌপর্দ করা হয়।

তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রানা দাস একই বছর ১৫ মার্চ আদালতে মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত অভিযুক্ত মান্নানকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..