রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নড়াইলে দেশীয় মদসহ দুই যুবক আটক

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

নড়াইলে দেশীয় মদসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নড়াইল সদরপৌরসভাধীন হাতির বাগান এলাকা থেকে ১০ বোতল দেশীয় মদসহ দুই যুবক কে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, যশোর জেলার কোতোয়ালি থানাধীন বেজপাড়া গ্রামের মো: তরিকুল সাগর এর ছেলে মো: আল-আমিন (২৫) এবং একই গ্রামের ষষ্টিতলা গ্রামের মো: রফিকুল ইসলামের ছেলে মো: নুর ইসলাম (১৯)।গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অপু মিত্র এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ নড়াইল পৌরসভাধীন হাতির বাগান এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল দেশীয় মদসহ দুই যুবক কে আটক করতে সক্ষম হন। এ বিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের নড়াইল সদর থানা হাজতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..