রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে পুরস্কার পেলেন এএসআই মোঃ রিয়াজুল ইসলাম

মোঃ ওমর ফারুক (কুমিল্লা, প্রতিনিদি)
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে পুরস্কার পেলেন চান্দিনা থানার এএসআই মোঃ রিয়াজুল ইসলাম। কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান (বিপিএম বার) এর সভাপতিত্বে বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় পুলিশ লাইন্স, কুমিল্লা শহীদ আরআই আবদুল হালিম মিলনায়তনে মাসিক কল্যান সভা, আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মাসিক কল্যান সভায় জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে চান্দিনা থানার এএসআই মোঃ রিয়াজুল ইসলাম কে পুরষ্কৃত করা হয়। এ সময় তার হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন পুলিশ সুপার আব্দুল মান্নান (বিপিএম বার)। সেই সাথে আরও ৬ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেন পুরস্কার হিসেবে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়।

চান্দিনা থানায় কর্মরত এএসআই মোঃ রিয়াজুল ইসলাম কুমিল্লা জেলার ১৮ টি থানার অন্যান্য অফিসারদেরকে পেছনে ফেলে অত্যন্ত সুকৌশলে অসংখ্য ওয়ারেন্ট ভুক্ত আসামিদের গ্রেফতার করে তিনি এই গৌরব অর্জন করেন।

উক্ত মাসিক সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ কুমিল্লা তানভির সালেহীন, দাউদকান্দি- চান্দিনা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ফয়েজ ইকবাল, মুরাদনগর সার্কেল,দেবিদ্দার সার্কেল, চৌদ্দগ্রাম সার্কেল সহ সকল থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।

এই বিষয়ে এএসআই মোঃ রিয়াজুল ইসলাম বলেন, আমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন খান স্যারের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ তিনি আমাকে সহযোগিতা না করলে হয়তো আমি জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হতে পারতাম না। আমি মহান আল্লাহপাকের দরবারে শুকরিয়া জ্ঞপন করছি এবং চান্দিনা বাসির দোয়া ও সহযোগিতা কামানা করছি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..