রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা

নড়াইলের কালনা সেতুর টোল নির্ধারণ আগামী মাসেই উদ্বোধন,

শরিফুজ্জামান নড়াইল প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

নড়াইলের লোহাগড়ায় নির্মিত দেশের প্রথম ছয় লেনের কালনা সেতুর টোলের হার নির্ধারণ করা হয়েছে। এ সেতুতে সর্বনিম্ন বাইসাইকেল ও ভ্যানের টোল দিতে হবে পাঁচ টাকা আর সর্বোচ্চ ৫৬৫ টাকা টোল বড় লরি পারাপারের জন্য।
সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বড় লরি ৫৬৫ টাকা, তিন বা ততোধিক এক্সেলবিশিষ্ট ট্রাক ৪৫০, দুই এক্সেলবিশিষ্ট মিডিয়াম ট্রাক ২২৫, ছোট ট্রাক ১৭০, কৃষিকাজে ব্যবহৃত পাওয়ার টিলার ও ট্রাক্টর ১৩৫, বড় বাস ২০৫, মিনিবাস বা কোস্টার ১১৫, মাইক্রোবাস, পিকআপ, কনভারশন করা জিপ ও রে-কার ৯০, প্রাইভেটকার ৫৫, অটোটেম্পো, সিএনজিচালিত অটোরিকশা, অটোভ্যান ও ব্যাটারিচালিত তিন চাকার যান ২৫, মোটরসাইকেল ১০ এবং পায়েচালিত রিকশা, ভ্যান ও বাইসাইকেলের টোল ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সেতুর প্রকল্প ব্যবস্থাপক আশরাফুজ্জামান টোল নির্ধারণের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৩০ আগস্টের মধ্যে সেতুর মূল কাজ শেষ হয়েছে। এখন সেতুতে লাইটিংয়ের কাজ চলছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তারিখ ঘোষণা হলেই চূড়ান্ত হবে উদ্বোধনের দিনক্ষণ। সেই অপেক্ষায় আছেন সেতু কর্তৃপক্ষসহ গোপালগঞ্জ, ফরিদপুর, নড়াইল, যশোর, বেনাপোল, সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলার কোটি কোটি মানুষ।
আগামী মাসের প্রথম সপ্তাহে সেতু চালুর আশা করছেন সংশ্লিষ্টরা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..