বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

ময়মনসিংহে প্রেমিকের মেস থেকে এক নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহে প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২

ময়মনসিংহে প্রেমিকের মেস থেকে স্মৃতি আক্তার (২০) নামে এক নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ জুন) দুপুরে নগরীর চরপাড়া বাইলেন এলাকার মৈত্রী নার্সিং হোমে এ ঘটনা ঘটে।

নিহত স্মৃতি শেরপুরের নকলা উপজেলার চর মদুয়া গ্রামের মৃত নাদিরুজ্জামানের মেয়ে। তিনি চরপাড়ার সন্ধানী স্পেশালাইজড হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই উপজেলার মো. হযরত আলীর ছেলে মো. সুমন মিয়ার সঙ্গে স্মৃতির প্রেমের সম্পর্ক ছিল। সুমন নগরীর চরপাড়া বাইলেন এলাকার মৈত্রী নার্সিং হোমের পাঁচ তলায় একটি মেসে বসবাস করতেন। সম্প্রতি সুমনকে বিয়ে করার জন্য চাপ দেন স্মৃতি। এ নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য দেখা দেয়।

ঘটনার আগের দিন (শনিবার) স্মৃতি সন্ধানী হাসপাতালে ডিউটি করতে যান। পরে ওই দিন তিনি আর নিজের বাসায় ফেরেননি। পরে দুপুরে সুমনের রুমে স্মৃতির ঝুলন্ত মরদেহ দেখে মেসের অন্যরা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ওসি শাহ কামাল আকন্দ বলেন, স্মৃতির গলায় ফাঁস দেওয়ার স্পষ্ট চিহ্ন রয়েছে। তবে সুমন গতকাল (শনিবার) দুপুর থেকে নিখোঁজ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..