সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

দিন- দ্য ডে, সিনেমায় সিনেপ্লেক্সগুলো দর্শকের ঢল সামলাতে পারছে না।

সংগ্রাম প্রতিদিন ডেস্ক :
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২

দেশীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে টেকনিক্যাল দিক থেকে শুরু করে অনেক কিছু দেখিয়েছেন। তাদের মাধ্যমেই দর্শক প্রথমবার বিদেশি সিনেমার মতো অ্যাকশন দেখার সুযোগ পেয়েছেন। বলছি অনন্ত জলিল ও বর্ষার কথা।

দীর্ঘ আট বছর পর নতুন সিনেমা নিয়ে হাজির হয়েছেন এই জুটি। গত ১০ জুলাই দেশের ১১৫টি হলে মুক্তি পেয়েছে তাদের অভিনীত ‘দিন দ্য ডে’ সিনেমাটি। মুক্তির পর থেকেই প্রতিদিন বিভিন্ন প্রেক্ষাগৃহে ঘুরে বেড়াচ্ছেন তারা। ইতোমধ্যে সিনেমাটি নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। অনন্তের প্রতিটি সিনেমার নায়িকা কেন বর্ষা, এ নিয়েও প্রশ্ন ওঠে।

ঈদে সারাদেশে মুক্তি পেয়েছে চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল ও বর্ষা অভিনীত সিনেমা -দিন-দ্য ডে। মুক্তির দিন থেকেই সিনেমাটির প্রতি দর্শকের আগ্রহ বেড়েই চলছে। টিকিট না পেয়ে অনেকে হতাশাও প্রকাশ করেছেন এবং সিনেমার শোয়ের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন দর্শকরা।

এ দাবির পরিপ্রেক্ষিতে আগামীকাল শুক্রবার থেকে সিনেমাটির শোয়ের সংখ্যা বাড়াচ্ছে স্টার সিনেপ্লেক্স।

এ বিষয়ে অনন্ত জলিলবলেন,সিনেপ্লেক্সগুলো দর্শকের ঢল সামলাতে পারছে না। এ কারণে আগামীকাল শুক্রবার থেকে বসুন্ধরা সিটি, সনিতে একটা করে স্ক্রিন বাড়ছে। আমি হলে হলে যাচ্ছি। শত শত দর্শক টিকেট না পেয়ে ফেরত গিয়েছেন। এটা কষ্টের। তবে শোয়ের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে আমাকে জানিয়েছে সিনেপ্লেক্স।

দিন- দ্য ডে, সিনেমায় অনন্ত জলিলকে আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা গেছে। বিভিন্ন সন্ত্রাসগোষ্ঠী দমনে অভিযানে অংশ নেন তিনি।

সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..