সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

মাগুরার শালিখায় মটর সাইকেল চোর চক্রের (৭) সদস্য আটক।

মাগুরা শালিখা প্রতিবেদক,বোরহান
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ জুলাই, ২০২২

মাগুরা শালিখা উপজেলা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আন্তঃ জেলা মটর সাইকেল চোর চক্রের ৭ সদস্য সহ তিনটি চোরাই মটর সাইকেল জব্দ করেছে৷ গতকাল পুলিশ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে চোরাই মটর সাইকেল সহ আটক করে৷ পুলিশ জানাই শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ বিশারুল ইসলামের তত্তাবধানে এসআই রকিবুল ইসলাম,এএসআই আবুর বাশার,এএসআই গনি মিয়া সংগীয় ফোর্স শালিখা থানা এলাকাসহ মাগুরা জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা মটর সাইকেল চোর চক্রের সদস্য মাগুরা সদর থানার ছয়চার গ্রামের সিহাব হোসেনের ছেলে মোঃ আফ্রিদী হোসেন(২১), টিলা গ্রামের মোহাম্মদ আলী মোল্যার ছেলে রফি উদ্দিন(৩০),উজিরাবাদ মালঞ্চী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ শাকিল হোসেন(২১),ভাবনহাটি গ্রামের মৃত মোক্তাদের মোল্যার ছেলে মোঃ উবাইদুর মোল্যা(৫৫), শালিখা উপজেলার ভাটোয়াইল গ্রামের মৃত উত্তম সরকারের ছেলে সুমন সরকার(৩০), পোড়াগাছি গ্রামের মৃত দীনো বন্ধু মন্ডলের ছেলে প্রদীপ মন্ডল(৩৭), উজগ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ সৌকত মাহমুদ সোহাগ(২৭)কে আটক করে তাদের নিকট হতে তিনটি বাজাজ পালসার চোরাই মটর সাইকেল উদ্ধার করা হয়৷ আটককৃতদের আজ বৃহস্পতিবার মাগুরা আদালতে সফর্দ করা হয়েছে৷ এব্যাপারে শালিখা থানায় মামলা হয়েছে৷

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..