রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে অসহায়দের মাঝে সেলাই মেশিন, টিউবওয়েল, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

জহিরুল ইসলাম রামগড় খাগড়াছড়ি প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২২ জুন, ২০২২

খাগড়াছড়ি রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে সম্প্রীতি উন্নয়ন কর্মসূচির আওতায় অর্ধশতাধিক দুস্থ গরীব ও অসহায়দের মাঝে সেলাই মেশিন, টিউবওয়েল, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে বিজিবির সদর দপ্তরে রামগড়ের বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে আগত অসহায় মানুষের মাঝে উল্লেখিত সামগ্রীগুলি বিতরন করেন ৪৩ বিজিবির জোন কমান্ডার লে: কর্ণেল হাফিজুর রহমান। এসময় তিনি বলেন, এলাকার শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি সবসময় অসহায়দের সহায়তা করে আসছে। আগামীতেও এধরনের সহায়তা অব্যাহত থাকবে। তিনি মহামারি করোনা ভাইরাস নির্মূলে সকলকে সরকারি নির্দেশনা মেনে চলারও আহবান জানান।
অসহায়দের মধ্যে ৫ জনকে সেলাই মেশিন, ২জনকে টিউবওয়েল, ৭ জনকে ঢেউটিন ও ৩০ জনের মাঝে নগদ আর্থিক সাহায্য তুলে দেন জোন কমান্ডার।
নগদ অর্থ ও অন্যান্য সহায়তা বিতরণকালে বিজিবির উপ-অধিনায়ক মেজর সৈয়দ মনিরুল ইসলাম, সহকারী পরিচালক রাজু আহমেদ সহ পদস্থ কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..