রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু।

(জামান মৃধা নীলফামারী প্রতিনিধি):-
  • আপলোডের সময় : সোমবার, ১৩ জুন, ২০২২

নীলফামারীর ডিমলায় তিস্তা সেচ ক্যানেল থেকে শাহীন হোসেন (১৫) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ সোমবার (১৩ই জুন) বিকেল ৩টায় নীলফামারীর ডিমলা উপজেলায় নাউতারা ইউনিয়নের তুহিন বাজার এলাকায় তিস্তা সেচ ক্যানেলের স্লুইস গেটে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়।
শাহীন নাউতারা বাজার এলাকার মো. নুরুজ্জামানের ছেলে। সে নাউতারা স্কুলের দশম শ্রেণীর ছাত্র। বাবা-মা ঢাকায় থাকায় সে নানা বাড়িতে বসবাস করেন।

এলাকাবাসী জানায়, বিকেলে তিস্তা সেচ প্রকল্পের ক্যানেলে সাতজন বন্ধু মিলে গোসল করতে নামে শাহীন। গোসলের সময় ব্রীজ থেকে সাত বন্ধু একসাথে লাফ দেয় পানিতে। ছয় জন সাঁতরে পাড়ে আসলেও শাহীন স্রোতের টানে তলিয়ে যায়।
ডিমলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার নুর মোহাম্মদ জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনা স্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। সন্ধ্যা পর্যন্ত কোনো সন্ধান না পেয়ে রংপুর থেকে আসা একটি ডুবুরি দল রাত ৮টার দিকে ঘটনাস্থল থেকে দূরে মরদেহটি উদ্ধার করে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..