রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে আওয়ামী লীগ ১০টি এবং বিএনপি ৪টি পদে জয়ী হয়েছে।

সংগ্রাম প্রতিদিন ডেস্কঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের বেসরকারি ফলে আওয়ামী লীগ ১০টি এবং বিএনপি ৪টি পদে জয়ী হয়েছে।
বুধবার দিনভর ভোট গ্রহণ শেষে রাতে গণনা করা হয়, তবে রবিবার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবে বার কাউন্সিল।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল বড় জয় পেয়েছে। প্যানেলটি বার কাউন্সিলের ১৪ পদের মধ্যে ১০টিতে (সাধারণ ৪ ও আঞ্চলিক ৬ পদ) জয়ী হয়।
সাধারণ পদে সাদা প্যানেলের জয়ীরা হলেন সৈয়দ রেজাউর রহমান, মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা, মোহাম্মদ মোখলেসুর রহমান বাদল ও মো. রবিউল আলম বুদু।
আঞ্চলিক পদে জয়ী ছয়জন হলেন আব্দুল বাতেন, মোহাম্মদ জালাল উদ্দিন খান, এ. এফ. মো. রুহুল আনাম চৌধুরী মিন্টু, আনিস উদ্দিন আহমেদ সহীদ, একরামুল হক ও আব্দুর রহমান।
অন্যদিকে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সাধারণ পদে জয়ীরা হলেন জয়নুল আবেদীন, এ এম মাহবুব উদ্দিন খোকন ও রুহুল কুদ্দুস কাজল। আঞ্চলিক পদে জয়ী হলেন এএসএম বদরুল আনোয়ার (চট্টগ্রাম)।
বাংলাদেশ বার কাউন্সিলে প্রতি তিন বছর পর নির্বাচন হয়। অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে এ কাউন্সিলের চেয়ারম্যান হন। আর নির্বাচিত ১৪ সদস্যের মধ্য থেকে একজনকে ভাইস চেয়ারম্যান করা হয়।
গত ২০১৮ সালের ১৪ মে অনুষ্ঠিত নির্বাচনে ১৪টি আসনের মধ্যে ১২টি আসনে জয়ী হয়েছিল সরকার সমর্থকদের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। অপর দিকে বিএনপি জোটের জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল পেয়েছিল দুটি আসন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..