রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

জয়পুরহাট র‍্যাবের অভিযানে ৮ জন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি আটক

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধিঃ-
  • আপলোডের সময় : বুধবার, ২৫ মে, ২০২২

র‍্যাব-৫, সিপিসি-৩,জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে,ক্যাম্পের একটি আভিযানিক দল নওগাঁর সদর উপজেলার হাপানিয়া বাজারে অভিযান চালিয়ে ৭ টি মনিটর, ৭ টি সিপিইউ,১২ টি হার্ড ডিস্ক,৭ টি কি-বোর্ড,৭ টি মাউস ও ৭ টি বিভিন্ন প্রকার ক্যাবল জব্দসহ ৮ জন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি কে হাতেনাতে আটক করেছে র‍্যাব সদস্যরা।

আটককৃতরা হলেন, নওগাঁ জেলার মোহনপুর এলাকার মোকলেস আলীর ছেলে মোঃ সাঈদ আলী,মহাদেবপুর উপজেলার গোয়ানবাড়ী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ নাজমুল হক,একডালা এলাকার আব্দুর রহমানের ছেলে মোঃ রুস্তম আলী,আবাদপুর এলাকার জহুরুল ইসলামের ছেলে মোঃ লিটন আলী,একডালা এলাকার আঃ রাজ্জাকের ছেলে মোঃ নাসির উদ্দিন, মহাদেবপুর উপজেলার গোয়াল বাড়ী এলাকার মোঃ ইসমাইল হোসেনের ছেলে মোঃ সুলতান হোসেন, বাচারী এলাকার মোঃ জিল্লুর কাজীর ছেলে মোঃ রনি হোসেন ও কুতুবপুর এলাকার মোঃ সজল আলীর ছেলে মোঃ সুমন আলী।

আটককের বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় আটককৃত ধৃত আসামীগণরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে তাদের নিজ দোকানের নিজস্ব কম্পিউটার এর হার্ডডিক্সের মাধ্যমে পর্নোগ্রাফি সংরক্ষণ ও টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে সরবরাহ করে আসছিল। এমন সংবাদের ভিক্তিতে রাতে জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে আলামতসহ তাদের হাতেনাতে আটক করেছে।

পরবর্তীতে আটককৃত ধৃত আসামীদের বিরুদ্ধে নওগাঁর সদর মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ অনুযায়ী একটি মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..