সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

লোহাগড়ায় ৭০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ নয়ন শেখ, স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ মে, ২০২২

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের মোঃ আফজাল শেখের ছেলে মোঃ দুখু শেখ (৩৮) ৭০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ি নড়াইল জেলা গোয়েন্দা( ডিবি) পুলিশের হাতে আটক।

পুলিশ সূত্রে জানা যায় যে, বৃহস্পতিবার (১৯ মে) রাত আটটার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই লিটনের নেতৃত্বে তার সঙ্গীয় ফোর্সসহ উপজেলার দিঘলিয়া ইউনিয়নের বাগডাঙ্গা শারল মোড় থেকে দুখু শেখ কে তল্লাশি করে তার কাছে থাকা পলিথিনে মোড়ানো ৭০ পিচ ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে জেলা গোয়েন্দা( ডিবি) পুলিশ।
পরে তাকে লোহাগড়া থানায় হস্তান্তর করেন।

এ বিষয়ে জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হালিমুর রহমান হালিম বলেন,আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..