শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
রংপুরে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড ভোলায় স্থানীয় কৃষকের পণ্য নিয়ে কৃষক বাজারের আয়োজন বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ অফিসে অনিয়মের অভিযোগ, টাকা নেওয়ার ঘটনায় বিতর্ক গোয়ালন্দ ঘাট থানায় নতুন ওসি শফিকুল ইসলাম গোয়ালন্দে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী, পুরস্কার বিতরণ নরসিংদীতে মার্চ ২০২৬ মাসের শ্রেষ্ঠ ডিআইও নির্বাচিত এসআই মোঃ ইমাম হোসেন সোনাইমুড়ীতে পেশাজীবীদের তেলসংগ্রহে ভোগান্তি, লাইনে টিনেজারদের ভিড় বেশি ঢামেকে ঢাবি শিক্ষার্থী-চিকিৎসক সংঘর্ষ, জরুরি বিভাগ বন্ধ লোহাগড়ায় ৭ মাস পর কবর থেকে লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড় আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে “সহায়ক অগ্রগতি উন্নয়ন” পরীক্ষা অনুষ্ঠিত

শালিখায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত দুজন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ

শালিখা (মাগুরা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

মাগুরা
শালিখায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত দুজন আসামী কে গ্রেফতার করেছে শালিখা থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যায় শালিখা থানা চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান করেন শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) বিশারুল। আসামিরা হলেন উপজেলার তালখড়ি ইউনিয়নের ফারুক হোসেন (৩৫) ও কামাল হোসেন (২৫)। তারা উভয়ই ছান্দড়া গ্রামের ইসরাইল মোল্লার ছেলে। গতকাল বুধবার এক গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) বিশারুল ইসলামের নেতৃত্বে এসআই লালটু, পিএসআই মনজুরুল, মাসুম বিল্লা সঙ্গীয় ফোর্স পৃথক পৃথক অভিযান পরিচালনা করে মাগুরার সদর থানাধীন জেনারস স্কুলের সামনে থেকে ওইছাখাদা বাজার থেকে সাজা গ্রেপ্তারি পরোয়ানা মূলে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানান আসামি ফারুক হোসেন মাগুরা জেলা ছাত্রশিবিরের সভাপতি। তার নামে শালিখা থানায় সমসাময়িক নাশকতামূলক আরো ৬ টি মামলা রয়েছে। এছাড়া তিনি আরও জানান গ্রেফতারকৃত আসামিরা তাদের সহযোগীদের সহায়তায় বাসে অগ্নিসংযোগ, জনসমাবেশে পেট্রোল নিক্ষেপ করা সহ দেশ দ্রোহী ও নাশকতামূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ২০১৩ সাল হতে বিভিন্ন এলাকায় নানা ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের ছত্রছায়ায় থেকে টেন্ডারবাজিসহ নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করত তারা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..