রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র

নড়াইলে চাঁদা দাবির মামলায় ছাত্রলীগের সাবেক ২ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার নড়াইলঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

নড়াইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌরমেয়র আঞ্জুমান আরার কাছে চাঁদা দাবির মামলায় প্রধান আসামী ও সাবেক ছাত্রলীগ নেতা উচ্ছাস (৩০) এবং সাবেক ছাত্রলীগ নেতা শাওন (৩২) কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার সকালে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে বুধবার সিলেট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতদের বাড়ি শহরের ভওয়াখালী।

জানাগেছে, গত ২৬ এপ্রিল শহরের পুরাতন বাসটার্মিনালে পৌরসভার অস্থায়ি কার্যালয়ে পৌরসভার ১৪২৯ সালের হাট-বাজার, টার্মিনাল ইজারা সংক্রান্ত সভা চলছিল। দুপুর ১টা ৩০ মিনিটের দিকে জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নিলয় রায় বাঁধনসহ ৮/১০ মেয়রের কার্যালয়ে অগ্নেয়স্ত্রসহ প্রবেশ করে অকথ্য ভাষায় গালাগালি করে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এসময় চাঁদার দাবিতে মেয়রকে হত্যাসহ পৌরসভায় প্রবেশ করতে না দেয়ার হুমকি দেয়া হয় বলেও অভিযোগ করা হয়। এ ঘটনায় তাৎক্ষনিক পৌর পরিষদ জরুরুী সভায় ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

এ ঘটনায় উচ্ছাস, শাওন ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নিলয় রায় বাঁধনসহ অজ্ঞাত ৮/১০কে দায়িকরে ওই রাতেই মেয়র বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনায় পুলিশ আসামীদের গ্রেপ্তার না করায় পৌর পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান, আসামীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ এবং সবশেষ পুলিশ আসামীদের গ্রেপ্তার না করার প্রতিবাদে শহরের চৌরাস্তায় বিশাল মানববন্ধন করে আসামীদের গ্রেপ্তারের দাবি জানান বক্তরা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..