সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

বেনাপোলে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার

জসিমউদ্দীন বেনাপোল প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২

যশোরের বেনাপোল বাইপাস সড়ক থেকে (১৩ মার্চ) রবিবার সকালে চাঁদপুর থেকে অপহরণ হওয়া হান্নান মৃধা (৩৭) নামে এক যুবকের লাশ গাছের সাথে ঝুলন্ত থাকা অবস্থায় উদ্ধার করে বেনাপোল পোর্ট থানার পুলিশ। হান্নান মৃধা চাঁদপুর পৌর সভার মৃধা বাড়ি রোড বিষ্ণুদী এলাকার আবুল হোসেন মৃধার ছেলে।

বেনাপোল পোর্ট থানার ওসি তদন্ত গোলাম রসূল জানান, এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি, বেনাপোল বাইপাস সড়কের পাশে এক যুবকের লাশ গাছের সাথে ঝুলন্ত অবস্থায় আছে। ঘটনাস্থলে গিয়ে লাশটি নামিয়ে তার প্যান্টের পকেট থেকে একটি পরিচয়পত্র পাওয়া যায়।
জানা যায়, সে বেশ কয়েকদিন যাবত নিখোঁজ ছিলেন।

তিনি আরো জানান, লাশ ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..