রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

দেশে সয়াবিন তেলের দাম বেশি নিলে অভিযোগ করবেন হটলাইন ১৬১২১ নম্বরে

দৈনিক সংগ্রাম প্রতিদিন ডেস্ক ঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ১১ মার্চ, ২০২২

সয়াবিন তেলের দাম বেশি নিলে ১৬১২১ নম্বরে অভিযোগ করতে পরামর্শ দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

আজ শুক্রবার (১১ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ পরামর্শ দেন তিনি।
মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, সরকার নির্ধারিত বাজারমূল্যে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের সর্বোচ্চ খুচরা মূল্য ১৬৮ টাকা, খোলা সয়াবিন প্রতি লিটার ১৪৩ টাকা এবং খোলা পাম অয়েল প্রতি লিটার সর্বোচ্চ ১৩৩ টাকা।

তিনি বলেন, ভোজ্যতেলের প্রকৃত দাম অনেকেই জানেন না। তবে কেউ বেশি দাম নিলে আমাদের হটলাইন ১৬১২১ নম্বরে ফোন করে অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার (১০ মার্চ) রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখতে ভোজ্যতেল, চিনি ও ছোলা আমদানিতে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আ হ ম মুস্তফা কামাল বলেন, রমজানে ভোজ্যতেল, চিনি, ছোলাসহ বেশি ব্যবহৃত নিত্যপণ্যের ওপর শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এর মধ্যে সয়াবিনের ওপর ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ এবং উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।

নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার পূর্ণমাত্রায় সহযোগিতা করছে বলেও জানান তিনি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..