রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নড়াইলে মাদক ব্যবসায়ী আপন দুই ভাই আটক

মোঃনয়ন শেখ,স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

নড়াইলে গাঁজাসহ দুই মাদক কারবারী,আপন দুই ভাইকে আটক করেছে নড়াইল সদর থানা পুলিশ। গত শনিবার (১২ ফেব্রুয়ারী) মধ্যরাতে মাদক কারবারী ওই দুই ভাইকে ৪০০ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ। আটককৃতরা হলেন সদর উপজেলার মির্জাপুর গ্রামের মোতালেব শেখের ছেলে শিমুল শেখ (৩৬) ও সুজন শেখ (২০)।

সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল সদর থানার সহকারী উপ-পরির্দশক (এ এস আই) আনিসের নেতৃত্বে (এ এস আই) মাহফুজুর রহমান ও সঙ্গীয় ফোর্স নড়াইল সদর উপজেলার মির্জাপুর বাজারে অভিযান চালিয়ে মাদক কারবারী দুই ভাই শিমুল শেখ ও সুজন শেখ কে ৪০০ (গ্রাম) গাঁজাসহ হাতেনাতে আটক করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত কবির এ বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন,আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাদের কোর্টে সোপর্দ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..