বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নরসিংদীতে মার্চ ২০২৬ মাসের শ্রেষ্ঠ ডিআইও নির্বাচিত এসআই মোঃ ইমাম হোসেন সোনাইমুড়ীতে পেশাজীবীদের তেলসংগ্রহে ভোগান্তি, লাইনে টিনেজারদের ভিড় বেশি ঢামেকে ঢাবি শিক্ষার্থী-চিকিৎসক সংঘর্ষ, জরুরি বিভাগ বন্ধ লোহাগড়ায় ৭ মাস পর কবর থেকে লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড় আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে “সহায়ক অগ্রগতি উন্নয়ন” পরীক্ষা অনুষ্ঠিত গ্রাহকের টাকা আত্মসাত: ব্যাংক কর্মকর্তার ১৫ বছরের কারাদণ্ড গোলাপগঞ্জে এলপিজি সিলিন্ডার বিতরণ বন্ধ, সরকারি দামে গ্যাস না পেয়ে মানববন্ধন ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা সাতক্ষীরায় ভুয়া শোরুমের নামে প্রতারণা: কম দামে ইলেকট্রিক বাইসাইকেলের প্রলোভন গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন

লোহাগড়ায় এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত।

শরিফুজ্জামান, নড়াইল।।
  • আপলোডের সময় : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক শিক্ষকের বাড়িসহ দুইটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলা পৌর এলাকার রাজুপুর গ্রামে ওই ডাকাতির ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৩টার দিকে রাজুপুর গ্রামের বাসিন্দা ও আর. এল. পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. শাহিদুল ইসলামের দোতলা বাড়ির নিচতলার উত্তর-পূর্ব পাশের জানালার গ্রিল কেটে দুইজন ডাকাত আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে ভেতরে প্রবেশ করে। পরে নিচতলার বিভিন্ন রুমের আলমারি ও শোকেস তল্লাশি করে চাহিদামাফিক স্বর্ণ ও টাকা না পাওয়ার পর ডাকাতরা বাড়ির ভাড়াটিয়া রোকাইয়া বেগমসহ তার দুই সন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে গায়ে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এরপর ঘরে থাকা নগদ ১০ হাজার টাকাসহ প্রায় ৭ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। এ সময় ঘরের দরজার পাশে আরও অন্তত ৬ জন ডাকাত ছিল বলে জানিয়েছেন ভুক্তভোগী রোকাইয়া বেগম। একই সময় ডাকাতরা বাড়ির মালিকের দোতলার ঘরেও তাণ্ডব চালায়।এ দিকে, ডাকাতিকালে ওই বাড়িতে রোকাইয়া বেগম ও তার চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ছেলে মাহি (১১) এবং আহম্মেদ মুসা (৩) ছাড়া আর কেউই ছিলেন না। রোকাইয়া বেগম বলেন, ডাকাতরা বারবারই বলছিল, সেই ৫ লাখ টাকা কোথায় রেখেছিস? তিনি জানান, গত এক মাস আগে জমি বিক্রির ৫ লাখ টাকা কয়েক ঘণ্টার জন্য ওই বাসায় ছিল। এরপর ওই টাকা ব্যাংকে জমা করা হয়। তাই বড় ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন তিনি। এ ঘটনায় শুক্রবার (১৫ অক্টোবর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ডাকাতির সত্যতা নিশ্চিত করে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন দৈনিক অধিকারকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টিতে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..