রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

লোহাগড়ায় রেস্টুরেন্টে চিকেন ললি খেতে গিয়ে প্রান গেল ৮ বছরের শিশুর।

শরিফুজ্জামান, নড়াইল
  • আপলোডের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১

নড়াইলের লোহাগড়া উপজেলায় কাজী ফার্মস কিচেন রেস্টুরেন্টে চিকেন ললি খেতে গিয়ে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম মোঃ আব্দুল্লা সে আর, এল, পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির মেধাবী ছাত্র। সে লক্ষীপাশা গ্রামের কাঠ ব্যাবসায়ী জুনায়েত হোসেন জুনার পুত্র ও লোহাগড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিনহাজ খন্দকার জয় এর ছোট ভাই। ঘটনাটি ঘটেছে লোহাগড়া থানা পুলিশ স্টেশনের সামনে কাজী ফার্মস চিকেন রেস্টুরেন্টে । পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, রবিবার (৩ অক্টোবর) দুপুর ১ টার দিকে শিশুটি রেস্টুরেন্টে গিয়ে চিকেন ফ্রাই খাওয়ার সময় হঠাৎ করে একটি হাড় তার গলায় বেধে যায়। রেস্টুরেন্টের কর্মচারীরা চেষ্টা করে গলায় বিদ্ধ হাড় বের করতে না পেরে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু হেনা মিলন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শুনেছি তদন্ত স্বাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে। রেস্টুরেন্টের মালিক সোহাগ হোসেন বলেন, শত চেষ্টা করেও শিশুটিকে বাঁচাতে পারলাম না। শিশুটির পিতা মোঃ জুনায়েত হোসেন জুনা বলেন, রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ও চিকিৎসায় অবহেলার কারনে আমার সন্তানকে বাঁচাতে পারলান না।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..