রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নড়াইলের কালিয়ায় শিশু ধর্ষক শিক্ষকের ফাঁসি চাইল এলাকাবাসী।

শরিফুজ্জামান, নড়াইল
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

নড়াইলের কালিয়া উপজেলার জোকা গ্রামে ৮ বছরের শিশু ধর্ষক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আব্দুর রউফ মোল্ল্যার ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় নড়াইল আদালত সড়কে কালিয়াবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এ্যাডঃ কাজী বশিরুল হক, এলাকাবাসীর পক্ষে মাঈনউদ্দীন,রুপালি বেগম, মানবাধিকার কর্মী সাথী তালুকদার, গ্রীন ভয়েস নড়াইল জেলার সমন্বয়ক শরিফুজ্জামান প্রমুখ। মানব বন্ধনে বক্তারা জানান, জোকা গ্রামের ৮ বছরের শিশুকে পিঠা খাওয়ার প্রলোভন দেখিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে ঐ শিক্ষক। এর আগেও সে একাধিকবার এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। প্রভাবশালী হওয়ায় টাকার বিনিময়ে মিমাংসা করেছে বলেও অভিযোগ করেন বক্তারা। ধর্ষনকারী রউফ মোল্ল্যার ফাঁসির দাবিতে শ্লোগান দিতে থাকে মানববন্ধনে অংশগ্রহনকারীরা। উল্লেখ্য, নড়াইলের কালিয়া উপজেলার জোকা গ্রামের ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে আব্দুর রউফ মোল্ল্যা (৬২) নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শিশুটির মা বাদী হয়ে গত ২৪ আগষ্ট রাতে কালিয়া থানায় মামলা করেন। ঐ বৃদ্ধকে পুলিশ আটক করেছে। পরে ঐ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতে প্রেরন করা হয়েছে। গ্রেফতারকৃত আব্দুর রউফ মোল্ল্যা সালামাবাদ ইউনিয়নের জোকা গ্রামের বাসিন্দা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..