রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নড়াইলে যশোর সড়কে বাস দুর্ঘটনায় চালক নিহত,আহত ১০/১২,

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

যশোর বাঘারপাড়ায় বাস দুর্ঘটনায় চালক মো. রুস্তুম আলী (৫২) নিহত হয়েছেন। এ ঘটনায় কমবেশি দশজন আহত হন।
আহতদের মধ্যে চারজনকে যশোর জেনারেল হাসপাতালে ও ছয়জনকে বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সোমবার(২৩ আগস্ট)বেলা ১১.০০টার দিকে যশোর-নড়াইল সড়কে বাঘারপাড়ার দাতপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতের ভাই জয়নাল আবেদিন বলেন, ‘আমার ভাই যশোর-কালনা রুটের বাসচালক। আজ সকালে তিনি বাস চালিয়ে নড়াইলে যাচ্ছিলেন। পথিমধ্যে দাতপুরে পৌঁছালে বাসের একটি চাকা ব্লাস্ট হলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ভাইসহ কমবেশি দশজন গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় ভাইকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, দুর্ঘটনায় কমপক্ষে দশজন আহত হয়েছেন। তার মধ্যে বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় ছয়জনকে; তাদের মধ্যে দুইজন ভর্তি রয়েছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। যশোর জেনারেল হাসপাতালে চারজনকে আনা হয়। তাদের মধ্যে বাঘারপাড়ার নওয়াপাড়া গ্রামের মান্নান মিয়ার ছেলে নাফিজ আসলাম ইসা (৩২) যশোর জেনারেল হাসপাতালে ভর্তি। তিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস বলেন, হাসপাতালে আনার আগেই রুস্তুম আলী মারা যান। অন্যরা আশঙ্কামুক্ত।

জানতে চাইলে বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন বলেন, বাসের চাকা ব্লাস্ট হয়ে দুর্ঘটনায় চালক নিহত হয়েছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..