রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

তথ্যমন্ত্রী বলেছেন, আফগানিস্তানে শান্তি বিনষ্ট হলে এ অঞ্চলেও প্রভাব পড়বে

সংগ্রাম প্রতিদিন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা আঞ্চলিক ও বিশ্ব শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়ার কোনো দেশে যদি শান্তি বিনষ্ট বা জঙ্গিবাদের উত্থান হয়, পুরো অঞ্চলের ওপর তার প্রভাব পড়া স্বাভাবিক। আমরা সবসময় শান্তি প্রত্যাশা করি।’

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে শোক দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

 

তালেবান উত্থানে বাংলাদেশে কোনো প্রভাব পড়বে কি-না এবং ইতোমধ্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী তালেবানদের সে দেশে মুক্তিযোদ্ধা বলে আখ্যা দেয়ার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি, তালেবান কাবুল দখলের পর ক্ষমতার পটপরিবর্তনে দক্ষিণ এশিয়ায় জঙ্গিগোষ্ঠীর মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। দেখা যাচ্ছে, সেই অতি উৎসাহ জাফরুল্লাহ চৌধুরী সাহেবের মধ্যেও দেখছি।’

এর আগে তথ্যমন্ত্রী শেল রোজ অ্যান্ড ডেল ভবনে ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) আয়োজিত ‘ভয়াল ১৫ আগস্ট: শোক থেকে শক্তি’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।

 

সভায় ড. হাছান মাহমুদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘বঙ্গবন্ধু যেভাবে মানুষকে উদ্দীপ্ত করেছিলেন, তা শুধু এ দেশে নয় বিশ্বেও বিরল। জাতির পিতার এক ডাকে মানুষের সবচেয়ে প্রিয় যে নিজের প্রাণ, তা হাতের মুঠোয় নিয়ে একাত্তরের জনযুদ্ধে স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। এ জন্যই বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি।’

বিসিএসসিএল চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। সম্মানীয় অতিথি ছিলেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..