রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

বরিশাল ইউএনওর বাসায় হামলা: বরিশালে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন হচ্ছে

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

বরিশাল নগরীতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। একইসঙ্গে মাঠে থাকবে অতিরিক্ত ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বৃহস্পতিবার বিকেলে বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল বিষয়টি নিশ্চিত করে জানান, ইউএনওর বাসভবনে হামলার পর নিরাপত্তার কথা চিন্তা করে

 

বিজিবি ও অতিরিক্ত ম্যাজিস্ট্রেট চেয়ে আবেদন করেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। আবেদনের প্রেক্ষিতে খুলনা জোন থেকে ১০ প্লাটুন বিজিবি বরিশালে মোতায়েন করা হচ্ছে। এছাড়া পিরোজপুর ও পটুয়াখালী থেকে ১০ নির্বাহী ম্যাজিস্ট্রেট আসছে।

এর আগে, বুধবার দিবাগত রাতে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে কয়েক দফা হামলা চালানো হয়। এ ঘটনায় পুলিশ ও আনসারসহ অন্তত ৩০ থেকে ৪০ জন আহত হন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঞা সাংবাদিকদের জানান, ইউএনওর সরকারি বাসভবনে হামলার ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ১৩ জনকে আটক করা হয়েছে।

 

জড়িত অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি এ হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। একটি মামলার বাদী হয়েছে পুলিশ। অপর মামলাটি ইউএনও নিজেই করেছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..