বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা কবরস্থানকে শ্মশান দাবির প্রতিবাদে লোহাগাড়ায় সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ ঐতিহ্য ও সংস্কৃতির আবহে বকশীগঞ্জে গারোদের ওয়ানগালা দেশ ছাড়লেও আওয়ামী লীগের রক্ততৃষ্ণা কমেনি: নড়াইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাত থানায় জেলা পুলিশের বিশেষ মহড়া; নেতৃত্বে পুলিশ সুপার এসআরবি ও বিজিবির ডিজিদের নিয়ে গোপালগঞ্জে আইজিপি খোকসায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই সদস্যসহ গ্রেপ্তার ৪

বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

মোঃ খোরশেদ আলম বকশীগঞ্জ (জামালপুর
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
Oplus_16908288
রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব যেন সবার আগে বাংলাদেশ’ এবং ‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’ প্রতিপাদ্য সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সোয়াইব আজমি এবং খামারি আতাউর রহমান, মুক্তারুজ্জামান ও দেলোয়ার।
বক্তারা বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণ, নিরাপদ আমিষ উৎপাদন এবং অর্থনৈতিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রাণিজ পণ্যের গুণগত মান নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রান্তিক খামারিদের প্রশিক্ষণ, প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদানের মাধ্যমে তাঁদের আরও উৎসাহিত করতে হবে।সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ আমিষ উৎপাদন এবং খামারিদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় স্থানীয় পর্যায়ে প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধি ও খামারিদের স্বাবলম্বী করে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..