মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পাকুন্দিয়ায় প্রতিবাদে আনোয়ারখালী ও কুশাকান্দায় বিক্ষোভ মিছিল খোকসায় পুলিশের বিশেষ অভিযান: মৎস্য লীগ নেতাসহ গ্রেফতার ২, মোবাইল কোর্টে সাজা লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান গোপালগঞ্জে নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার কুষ্টিয়ায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত  লোহাগাড়ায় অবৈধ ইটভাটা বন্ধ ও মাটি কাটার প্রতিবাদে মানববন্ধন ২৪ দিন লড়াই শেষে স্বামী-সন্তানের কাছেই ফিরলেন রেশমী লোহাগড়ায় বাবাকে হত্যা মামলায় ছেলে গ্রেপ্তার ১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ: বিজিএমইএ সভাপতি সব ধর্মের মানুষের জন্য বাংলাদেশ নিরাপদ: ধর্ম প্রতিমন্ত্রী

খোকসায় পুলিশের বিশেষ অভিযান: মৎস্য লীগ নেতাসহ গ্রেফতার ২, মোবাইল কোর্টে সাজা

জাহাঙ্গীর আলম রানা কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
Oplus_16908288
কুষ্টিয়ার খোকসা থানায় বিশেষ রঅভিযান পরিচালনা করে এলাকার চিহ্নিত এক আসামিকে গ্রেফতার এবং অপর এক মাদকসেবীকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে পুলিশ। গত ১৫ নভেম্বর ২০২৬  তারিখ রাত ৮ টা ৫ মিনিটের দিকে খোকসা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।
​থানা সূত্রে জানা যায়, চলমান বিশেষ অভিযান, ওয়ারেন্ট তামিল এবং মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে খোকসা থানার মোড়াগাছা এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় পুলিশ অস্থিতিশীলতা সৃষ্টিকারী ও আসামি ১নং খোকসা ইউনিয়নের মোড়াগাছা ক্লাব মোড় মৎস্য লীগের সভাপতি মোঃ গোলাম সরোয়ার টিপু মোল্লা (৬৭)-কে গ্রেফতার করে। তিনি মৃত সুরত আলী মোল্লার পুত্র এবং মোড়াগাছা ক্লাব মোড়ের স্থায়ী বাসিন্দা।
​এছাড়া একই অভিযানে মাদকসেবন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইব্রাহীম হোসেন (২১) নামের অপর এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি খোকসা উপজেলার সাতপাখিয়া গ্রামের সেলিম হোসেনের পুত্র। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)-এর মাধ্যমে তাকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
​গ্রেফতারকৃত ও সাজাপ্রাপ্ত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
​এ বিষয়ে খোকসা থানা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিতকরণ, মাদকমুক্ত সমাজ গঠন এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখতে খোকসা থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ও আইনানুগ কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..