বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ শিল্পকলা একাডেমির সামনে থেকে আয়াসসহ আটক ৪ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল হত্যা মামলায় চট্টগ্রাম থেকে সুমন আটক নড়াইলে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি আটক  জবির দ্বিতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু, অংশ নিতে পারবেন যেসব গ্র্যাজুয়েট

খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড

জাহাঙ্গীর আলম রানা কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
Oplus_16908288
কুষ্টিয়ার খোকসা থানা পুলিশের অপরাধ দমন ও মাদকবিরোধী বিশেষ অভিযা নে এক রাজনৈতিক নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক ব্যবসায়ী, মাদকসেবী এবং রাজনৈতিকভাবে অস্থিতিশীলতা সৃষ্টিকারী অপরাধী রয়েছে।
​পুলিশ সূত্রে জানা যায়, খোকসা থানার অফিসার ইনচার্জের (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমানের নেতৃত্বে থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
​গত ১২ অক্টোবর রাতে পূর্ব গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা ও জয়ন্তীহাজরা ইউনিয়নের ৫ নং পূর্ব গোপালপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ চতুর আলী প্রামাণিককে (৫৫) গ্রেপ্তার করে পুলিশ। তিনি মৃত বেগু প্রামাণিকের ছেলে।
​আমবাড়িয়া থেকে ২ জন: ১৩ অক্টোবর সকাল ৮:১৫ ঘটিকায় আমবাড়িয়া নতুন বাজার সংলগ্ন মোঃ হাসান মণ্ডলের চা-টিনের দোকান থেকে মাদক বিক্রির সময় মো: হাসান মণ্ডল (২৮) ও মো: কাকন সর্দারকে (২৫) ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে খোকসা থানায় পৃথক দুটি মামলা (মামলা নং-১১ ও ১২) রুজু করা হয়েছে।
​শোমশপুর থেকে ১ নারী: ১২ অক্টোবর রাত ৯:৫০ ঘটিকায় শোমশপুর (পশ্চিমপাড়া) রেলস্টেশন গেট সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে মোছাঃ বিউটি খাতুন (৪০) নামের এক নারীকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে পুলিশ। তাঁর বিরুদ্ধে খোকসা থানায় একটি মাদক মামলা (মামলা নং-১০) দায়ের করা হয়েছে।
 ১৩ অক্টোবর সকাল ১০:০০ ঘটিকায় আজইল এলাকা থেকে মাদকসেবনকালে মোঃ আলাউদ্দিন (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে খোকসা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিচালিত মোবাইল কোর্টে তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
১৩ অক্টোবর পরিচালিত অভিযানে শোমশপুর ও রঘুনাথপুর এলাকা থেকে মোঃ মিজানুর রহমান লিটন (৪০), মোঃ জনি শেখ (৪২) এবং মোঃ আলম (৩৫) নামের তিন মাদকসেবীকে আটক করা হয়। পরবর্তীতে তাঁদের ডোপ টেস্ট করানো হলে ফলাফল পজিটিভ আসে। বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালত, কুষ্টিয়া তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
​আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মাদক নির্মূলে খোকসা থানা পুলিশের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..