সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ শিল্পকলা একাডেমির সামনে থেকে আয়াসসহ আটক ৪ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল হত্যা মামলায় চট্টগ্রাম থেকে সুমন আটক নড়াইলে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি আটক  জবির দ্বিতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু, অংশ নিতে পারবেন যেসব গ্র্যাজুয়েট খোকসায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৪ শেখ হাসিনাকে নিয়ে ওসি রাকিবুলের ভাইরাল অডিও নিয়ে যা জানাল ডিবি গ্যাস-তেল-বিদ্যুতের কৃত্রিম সংকট তৈরি করছে বর্তমান সরকার -আল্লামা মামুনুল হক

লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা

শরিফুজ্জামান
  • আপলোডের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে  উদযাপন উপলক্ষ্যে নড়াইলের লোহাগড়ায় প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বিকেল ৩ টার দিকে  উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতি বছরের ন্যায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।
 উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো.আতাউর রহমান বাচ্চুর প্রতিনিধি হিসেবে  উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ মো.শরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সেবক মন্ডল, লোহাগড়া থানার ওসি মোঃ শরিফুল ইসলাম, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. মিলু শরিফ, সাবেক সাধারন সম্পাদক মশিয়ার রহমান সান্টু,  পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোল্যা নজরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক গৌতম দেওয়ান, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের লোহাগড়া পৌর শাখার সভাপতি গৌতম সাহা, কিশোর রায়, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন, লোহাগড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সোহাগুজ্জামান প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি হাফেজ ইমরান হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা আলি আকবর, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের লোহাগড়া উপজেলা শাখার সভাপতি শংকর অধিকারীসহ প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান।
সভায় বক্তারা, আইন-শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নজরদারি জোরদার রাখার সিদ্ধান্ত নেন।
এ বছর লোহাগড়া উপজেলায় মোট ১৪৮ টি মন্ডপে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..