বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
শেখ হাসিনাকে নিয়ে ওসি রাকিবুলের ভাইরাল অডিও নিয়ে যা জানাল ডিবি গ্যাস-তেল-বিদ্যুতের কৃত্রিম সংকট তৈরি করছে বর্তমান সরকার -আল্লামা মামুনুল হক স্ত্রী চাওয়া মাত্রই দিতে হবে দেনমোহর, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় ক্ষুধার্ত বিএনপি এখন পারলে পুরো দেশকেই গিলে ফেলে: সাদিক কায়েম ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পৌঁছে দেবে সরকার প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী  দৌলতপুরের কলিয়ায় সার নিতে কৃষকের ভিড় খোকসায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  খোকসায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২: মোবাইল কোর্টে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড জাতীয় শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত ভোলার সাহিদা সুমনা

গ্যাস-তেল-বিদ্যুতের কৃত্রিম সংকট তৈরি করছে বর্তমান সরকার -আল্লামা মামুনুল হক

লিটন রেজা, স্টাফ রিপোর্টার :
  • আপলোডের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

 

দেশে গ্যাস, তেল ও বিদ্যুতের সংকটসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
বুধবার (৭ অক্টোবর) বিকেল৫ টায় নড়াইলের লোহাগড়ার পৌর শহরের জয়পুরস্হ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশ খেলাফত মজলিস নড়াইল জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত নাগরিক  সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আল্লামা মামুনুল হক বলেন, ‘আজ বাংলাদেশে নানান সংকট। গ্যাস নেই, তেল নেই, বিদ্যুৎ নেই। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রতিদিন হু হু করে বাড়ছে। মানুষের জীবনে নাভিশ্বাস উঠে গেছে। ভিন্ন দেশের দালালরা গুরুত্বপূর্ণ জায়গায় বসে সাধারণ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে।’
তিনি আরও বলেন, ‘তৈরি পোশাক খাতে প্রতিবেশী দেশগুলো যেখানে ভর্তুকি দিচ্ছে, সেখানে আমাদের দেশে তৈরি পোশাক খাতকে বারোটা বাজিয়ে দেওয়া হচ্ছে। সরকারদলীয় সিন্ডিকেটের কারণে তৈরি পোশাক খাতে চরম নৈরাজ্য নেমে এসেছে। এ কারণেই সরকার তেল, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে কৃত্রিম সংকট তৈরি করছে।’
বাংলাদেশ খেলাফত মজলিস নড়াইল জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুহসিন উদ্দিনের সভাপতিত্বে এবং খেলাফত মজলিস লোহাগড়া পৌর শাখার সভাপতি মুফতি দিদারুল ইসলাম ও যুব মজলিসের সদস্য
মুফতি আব্দুল আজিজের সঞ্চালনায়
সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নিয়ামত উল্লাহ কাসেমী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আব্দুর রহমান, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি ফারুক হাসান নদবী, যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, যুব মজলিসের জেলা সভাপতি মাওলানা আনিসুর রহমান মিনহাজ ও সাবেক জেলা সভাপতি মাওলানা জাকারিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..