বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
স্ত্রী চাওয়া মাত্রই দিতে হবে দেনমোহর, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় ক্ষুধার্ত বিএনপি এখন পারলে পুরো দেশকেই গিলে ফেলে: সাদিক কায়েম ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পৌঁছে দেবে সরকার প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী  দৌলতপুরের কলিয়ায় সার নিতে কৃষকের ভিড় খোকসায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  খোকসায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২: মোবাইল কোর্টে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড জাতীয় শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত ভোলার সাহিদা সুমনা খোকসা থানার নবাগত ওসি জাহেদুর রহমানের সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ফ্যামিলি কার্ড কর্মসূচিতে ২ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

খোকসায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

জাহাঙ্গীর আলম রানা কুষ্টিয়া জেলা প্রতিনিধি 
  • আপলোডের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়ার খোকসায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (০৭ অক্টোবর ২০২৬) সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
​উক্ত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খালিদ বিন মনসুর।
​সভায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, মণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং ভক্তদের নির্বিঘ্নে পূজা উদযাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
​সভাপতি তাঁর বক্তব্যে বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যেন সবাই অত্যন্ত সোহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারেন, সে জন্য প্রশাসন সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। তিনি স্থানীয় পূজা উদযাপন পরিষদ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ জনগণকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
​অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..