মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
খোকসা থানার নবাগত ওসি জাহেদুর রহমানের সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ফ্যামিলি কার্ড কর্মসূচিতে ২ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু নড়াইলে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ চাচার বিরুদ্ধে ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রা’ণ হারালেন পুলিশ সদস্য ‎রাবিতে ছাত্রদলের হামলায় ১০ সাংবাদিক আহত, গুরুতর ৪ জবির দ্বিতীয় ক্যাম্পাসে ছাত্রদল নেতা জাফরের উদ্যোগে দুই শতাধিক বৃক্ষরোপণ সাহিদা সুমনা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত পদত্যাগপত্র জমা দিতে সংসদে এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত ফটিকছড়িতে ইয়াবাসেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

খোকসা থানার নবাগত ওসি জাহেদুর রহমানের সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

জাহাঙ্গীর আলম রানা কুষ্টিয়া জেলা প্রতিনিধি 
  • আপলোডের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
Oplus_16908288
কুষ্টিয়ার খোকসা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমানের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় খোকসা থানার ওসির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
​সাক্ষাৎকালে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও বাল্যবিয়ে রোধসহ সাধারণ মানুষের নিরাপত্তা বিধানে পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
​মতবিনিময় সভায় নবাগত ওসি মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজ থেকে অপরাধ নির্মূল এবং সাধারণ মানুষের দোড়গোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে পুলিশ ও সাংবাদিকদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।” বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিক সমাজের পূর্ণ সহযোগিতা কামনা করেন তিনি। সেই সঙ্গে থানা এলাকাকে অপরাধমুক্ত ও মানুষের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
​উপস্থিত সাংবাদিকবৃন্দ নবাগত ওসিকে খোকসা থানায় স্বাগত জানান এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
​উল্লেখ্য, খোকসা থানায় যোগদানের আগে মুহাম্মদ জাহেদুর রহমান অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
​সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা প্রেস ক্লাবের  সভাপতি জাহাঙ্গীর আলম রানা সহ খোকসা উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক, ইলেকট্রনিক এবং অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..