রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নড়াইলে পুকুর পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার  লোহাগড়া পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহাজান সিরাজ বিদ্যুতের দল থেকে পদত্যাগের ঘোষণা ফেসবুক স্ট্যাটাস কেন্দ্র করে বিরোধ: রাজবাড়ীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, নারী গ্রেপ্তার খোকসায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে ৭ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, বৃদ্ধ দূরসম্পর্কের দাদা গ্রেপ্তার আ. লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১১ ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি শিবির নেতার, বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম দুই-একটা ককটেল ফাটিয়ে সরকারের কিছু করা যাবে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

লোহাগড়া পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহাজান সিরাজ বিদ্যুতের দল থেকে পদত্যাগের ঘোষণা

শরিফুজ্জামান
  • আপলোডের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

নড়াইলের লোহাগড়া পৌরসভা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সৈয়দ শাহাজান সিরাজ বিদ্যুৎ। একই সঙ্গে তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগসহ সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের উদ্দেশ্যে দেওয়া এক লিখিত বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
সৈয়দ শাহাজান সিরাজ বিদ্যুৎ লোহাগড়া উপজেলার লক্ষীপাশা গ্রামের মৃত সৈয়দ আবুল কালাম আজাদের ছেলে। তিনি লোহাগড়া পৌরসভা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে লিখিত বক্তব্যে উল্লেখ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বর্তমানে তিনি শারীরিকভাবে অসুস্থ এবং পারিবারিক বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন। এসব কারণে তিনি স্বেচ্ছায় ও কারও প্ররোচনা ছাড়াই আওয়ামী লীগসহ সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও জানান, লোহাগড়া পৌরসভা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে তার নামের পাশে উল্লেখ থাকা পদ থেকেও তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
সৈয়দ শাহাজান সিরাজ বিদ্যুৎ বলেন, এ সিদ্ধান্ত সম্পূর্ণ তার ব্যক্তিগত এবং স্বেচ্ছায় নেওয়া। ভবিষ্যতে তিনি আওয়ামী লীগসহ কোনো রাজনৈতিক অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকবেন না বলেও লিখিত বক্তব্যে উল্লেখ করেন।
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..