সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

খোকসায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার

জাহাঙ্গীর আলম রানা কুষ্টিয়া জেলা প্রতিনিধি 
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_16908288
কুষ্টিয়ার খোকসা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
​পুলিশ সূত্রে জানা গেছে, ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১:৪৫ ঘটিকায় খোকসা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোশারফ হোসেন -এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার জয়ন্তীহাজরা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ওই দুই নেতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
​গ্রেপ্তারকৃতরা হলেন— ৮নং জয়ন্তীহাজরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মুহাঃ মাহাতাব উদ্দিন (৫২), পিতা- মৃত তেজারত আলী মন্ডল, গ্রাম: উত্তর শ্যামপুর; এবং খোকসা থানা যুবলীগের সদস্য ও ৯নং ওয়ার্ড কমলাপুর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মতিয়ার রহমান জোয়াদ্দার (৬০), পিতা- আবুল হোসেন জোয়াদ্দার, গ্রাম: কমলাপুর দক্ষিণপাড়া। উভয়ের বাড়ি খোকসা থানা এলাকায়।
​খোকসা থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
​এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোশারফ হোসেন  জানান, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে খোকসা থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ও আইনি কার্যক্রম অব্যাহত থাকবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..