সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

দৌলতদিয়া বাস টার্মিনালে লোকাল বাসে ভয়াবহ আগুন, রক্ষা পেল পাশের ২০টি বাস।

মোঃ শফিকুল ইসলাম গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী লোকাল বাসে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। সময়মতো আগুন নেভানো সম্ভব হওয়ায় টার্মিনালে থাকা পাশের অন্তত ২০-২৫টি বাস ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে।
হঠাৎ করেই বাসের পেছনের অংশ থেকে প্রচুর ধোঁয়া বের হতে দেখা যায়। কয়েক মিনিটের মধ্যে আগুনের শিখা দাউ দাউ করে জ্বলে ওঠে এবং পুরো বাসে ছড়িয়ে পড়ে। এ সময় টার্মিনালে থাকা অন্যান্য বাসের চালকরা আতঙ্কিত হয়ে গাড়িগুলো সরিয়ে নিতে থাকেন।
স্থানীয়রা প্রথমে পানি ও বালু ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে ফোন দেন।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ জানান, “খবর পাওয়া মাত্রই আমাদের দুটি ইউনিট তাৎক্ষণিকভাবে দৌলতদিয়া টার্মিনালে পৌঁছায়। আমাদের কর্মীদের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বাসে কোনো যাত্রী উপস্থিত না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসের সিট ও ভেতরের যন্ত্রপাতি পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।”
টার্মিনালে অগ্নিকাণ্ডের পর দৌলতদিয়া ঘাট ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ও মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..