কুষ্টিয়া জেলায় তদন্তাধীন মূলতবী মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি ও তদন্তে গতিশীলতা আনার লক্ষ্যে জেলার তদন্তকারী ও তদারককারী কর্মকর্তাদের সাথে এক বিশেষ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১১ টায় কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম।
সভা সূত্রে জানা যায়, পুলিশ সুপার মহোদয় জেলায় রুজুকৃত বিভিন্ন মূলতবী মামলার বর্তমান অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট তদন্তকারী ও তদারককারী কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। মামলাগুলোর সুষ্ঠু, নিরপেক্ষ ও নিখুঁত তদন্ত নিশ্চিতকরণে তিনি কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। একই সাথে জনগণের ন্যায়বিচার দ্রুত সুনিশ্চিত করতে মামলাগুলো দ্রুততম সময়ে নিষ্পত্তির তাগিদ দেন তিনি।
উক্ত পর্যালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব ফয়সাল মাহমুদ, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ দেলোয়ার হোসেন, মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার, কুষ্টিয়া জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি এবং মামলাগুলোর তদন্তকারী কর্মকর্তাবৃন্দ
এই ক্যাটাগরীর আরো খবর..