সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার  ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি মেহেরপাড়ায় চেয়ারম্যান প্রার্থী রশিদ মিয়ার প্রথম পথসভা লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা! কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের মতবিনিময়

মেহেরপাড়ায় চেয়ারম্যান প্রার্থী রশিদ মিয়ার প্রথম পথসভা

নাসির উদ্দিন : নরসিংদী জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. আব্দুর রশিদ মিয়ার প্রথম পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পাথরপাড়া মাদরাসা মাঠে মেহেরপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইফতেখার আলম বাবলা।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. আব্দুর রশিদ মিয়া। এছাড়া বক্তব্য দেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুদ আলম, নরসিংদী জেলা ছাত্রদলের সদস্য অ্যাডভোকেট মেহেদী হাসান প্রান্ত, ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক দুখাই মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তাহের আলী, যুবদল সভাপতি কামাল হোসেন, বিএনপি নেতা কামাল, আমির হেমেন, ইউছুব মিয়া, নাননু মিয়া, আবু মিয়া, আতাউল্লাহ, আলাউদ্দিন, আব্দুল আলী, লিটন মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে হাজী আব্দুর রশিদ মিয়া বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..