নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর বাজারে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে নলদী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি মিঠাপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সহ-সভাপতি ও নলদী ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান জামান, নলদী ইউনিয়ন বিএনপির আহবায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব আশরাফুল বিশ্বাস, ইউপি সদস্য মিজানুর রহমান, যুবদল নেতা জান্নাতুল বিশ্বাস, ছাত্রদল নেতা শফিকুর রহমান, মো: সাকিব আহমেদসহ প্রমূখ।
সমাবেশে বক্তরা বলেন, “জেলার মধ্যে সবচেয়ে বৃহৎ ও ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান নলদী ও মিঠাপুর বাজার। সাম্প্রতিক সময়ে এই দুটি বাজারে সন্ত্রাসী কার্যকলাপ ও নিরব চাঁদাবাজি
চলছে। এসব বেআইনি কর্মকান্ডের কারণে
এলাকার শান্তিপ্রিয় মানুষজন অতীষ্ঠ হয়ে পড়েছেন। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য বক্তারা পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু সহযোগিতা কামনা করেছেন।
এই ক্যাটাগরীর আরো খবর..