সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ খোকসায় কোনো অপরাধীকে ছাড় নয়: ওসি জাকির হোসেনের কঠোর হুঁশিয়ারি জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা

খোকসায় কোনো অপরাধীকে ছাড় নয়: ওসি জাকির হোসেনের কঠোর হুঁশিয়ারি

জাহাঙ্গীর আলম রানা কুষ্টিয়া জেলা প্রতিনিধি 
  • আপলোডের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
Oplus_16908288
কুষ্টিয়ার খোকসা উপজেলায় সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ও সন্ত্রাস দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনমনে স্বস্তি ফেরাতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।
​সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওসি জাকির হোসেন বলেন, “খোকসায় কোনো অপরাধীকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধী যে-ই হোক না কেন, তার স্থান হবে আইনের খাঁচায়।”
​অপরাধ দমনে যেসব বিষয়ে কঠোর বার্তা দেওয়া হয়েছে:
​সামাজিক ও নারীবিষয়ক অপরাধ: ইভটিজিং, ধর্ষণ ও যেকোনো ধরনের অসামাজিক কার্যকলাপ কঠোর হস্তে দমন করা হবে।
​সম্পত্তি ও জীবনের নিরাপত্তা: চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, গুম, মারামারি ও লুটপাটের মতো অপরাধের সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে।
​মাদক ও সন্ত্রাসবাদ: মাদকের বিস্তার রোধের পাশাপাশি চরমপন্থী সন্ত্রাসী কর্মকাণ্ড ও দখলদারিত্বের মাধ্যমে সন্ত্রাসী প্রভাব বিস্তারের চেষ্টা নস্যাৎ করে দেওয়া হবে।
​রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: রাষ্ট্রবিরোধী যেকোনো আন্দোলন ও সাম্রাজ্যবাদী অপতৎপরতার বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স অবস্থানে থাকবে।
​ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশ দিন-রাত প্রস্তুত রয়েছে। খোকসা উপজেলাকে সম্পূর্ণ অপরাধমুক্ত ও শান্তিময় রাখতে গণমাধ্যম কর্মী স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছেন তিনি

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..