সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বর্তমানে যে বিদ্যুৎ-গ্যাস সংকট হচ্ছে, এর দায় সরকারের নয়: প্রধানমন্ত্রীর মুখ্যসচিব জবি ছাত্রদলের নেতৃত্বে কারা, আলোচনায় একাধিক নেতা নরসিংদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। ​খোকসায় চুরির মামলার আসামী গ্রেফতার, জবানবন্দীর জন্য আদালতে প্রেরণ ফটিকছড়িতে আধুনিক ইকোনমিক জোন গড়ার পরিকল্পনা এমপি সরোয়ার আলমগীরের।  স্লুইজ গেটের অভাবে জলাবদ্ধতায় হাজার হাজার একর জমি খোকসায় তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেফতার বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছেন ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী হলে বৃহস্পতিবার পদত্যাগ করতে পারেন মির্জা ফখরুল রামদা ঠেকিয়ে এমপির বাড়ি-জমি লিখে নেন সৎভাইয়েরা, স্ত্রীর অভিযোগে মামলা

নরসিংদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

নাসির উদ্দিন : নরসিংদী জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
Oplus_16908288

 

নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের নাজিমুদ্দীন ন্যাশনাল মহিলা দাখিল মাদরাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষায় উত্তীণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট রবিবার সকাল ১০ ঘটিকার সময় নাজিমুদ্দীন ন্যাশনাল মহিলা মাদরাসার উদ্যোগে মাদরাসা প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাজিমুদ্দিন ন্যাশনাল মহিলা দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব মোঃ মহসিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ মাহবুব আলম, সভাপতি, আমদিয়া ইউনিয়ন বিএনপি, অনুষ্ঠানের উদ্বোধক,হিসাবে উপস্থিত ছিলেন মোঃ মশিউর রহমান, সহকারী পরিচালক নাজিমুদ্দিন ন্যাশনাল মহিলা দাখিল মাদরাসা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আইনুল হক , সাধারণ সম্পাদক, আমদিয়া ইউনিয়ন বিএনপি, মোঃ আহসান উল্লাহ্, সভাপতি, আমদিয়া ইউনিয়ন যুবদল, মতিউর রহমান, সহ – সভাপতি আমদিয়া ইউনিয়ন বিএনপি, আব্দুল মতিন মোল্লা, সহ – সভাপতি, আমদিয়া ইউনিয়ন বিএনপি, মোঃ খোরশেদ আলম, সাবেক সভাপতি, আমদিয়া ইউনিয়ন যুবদল, বশির আহমেদ, সাবেক সিনিয়র – সহ সভাপতি, আমদিয়া ইউনিয়ন যুবদল,আনোয়ার হোসেন আনু, আমদিয়া ইউনিয়ন বিএনপি, হাসিবুর রহমান রমজান, সিনিয়র যুগ্ন – সাধারণ সম্পাদক, আমদিয়া ইউনিয়ন যুবদলসহ, প্রমুখ। এসময়ে উপস্থিত বক্তারা বলেন শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে নিয়মিত পড়াশোনা উৎসাহিত করতে এধরনের সংবর্ধনা তাদের আত্মবিশ্বাস বাড়াতে ভূমিকা রাখবে। অনুষ্ঠানে সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা তাদের সাফল্যের জন্য শিক্ষক অভিভাবক ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি উচ্চ শিক্ষায় নিজেদের প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..